আনন্দ লাইভ: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আদি গঙ্গায় নেমে প্রতিবাদ অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষামিত্রদের

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আদি গঙ্গায় নেমে প্রতিবাদ জানালেন অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষামিত্ররা। এহেন ভিভিআইপি জোনে তাঁরা ঢুকে পড়লেন কীভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশি। শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কি বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? জল্পনা উস্কে দিল তাঁর সঙ্গে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের সাক্ষাৎ। সোমবার রাতে মিঠুনের বাংলোয় যান আরএসএস প্রধান। যদিও মিঠুনের দাবি, কথা হয়েছে আধ্যাত্মিক বিষয়ে। উত্তরপাড়ায় বজরঙ্গ দলের নাম করে হুমকি পোস্টার। সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইনস ডে নয়। পাশ্চাত্য সংস্কৃতি মানা হবে না। সরস্বতী পুজোয় যুগলে ঘুরতে দেখলে ব্যবস্থা। ক্ষমতায় এলে সংস্কৃতি বদল হবে। বজরঙ্গ দলের নাম করে এমনই হুমকি পোস্টার পড়েছে। সঙ্গে দেখুন অন্য খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola