West Bengal Assembly Election 2021: 'বাংলা নিজের মেয়েকেই চায়', ভোটের মুখে নতুন স্লোগান TMC-এর

বাংলা নিজের মেয়েকেই চায়। ভোটের মুখে নতুন স্লোগান তৃণমূলের। নাগরাকাটার সভাতেও সেই স্লোগান শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। দুয়ারে সরকার করে লাভ হয়নি, তাই নতুন স্লোগান। খোঁচা বিরোধীদের।

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বাংলার সেন্টিমেন্ট ধরতে ততই মরিয়া হয়ে উঠছে শাসক-বিরোধী দু’পক্ষ। বিজেপি নেতাদের মুখে যখন প্রায় রোজ ঘুরেফিরে আসছে বাঙালি মনীষীদের কথা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাংলার আবেগ ছুঁয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। হাতিয়ার নতুন স্লোগান। ‘বাংলার গর্ব মমতা’র পর এবার তৃণমূলের নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola