WB Election: আজই ঘোষিত হবে বাংলার নির্বাচনী নির্ঘন্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Feb 2021 04:59 PM (IST)

পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে আজই নির্বাচনের দিন ঘোষণা। আজ বিকেল সাড়ে ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ৭-৯ দফায় ভোট হতে পারে বাংলায়। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হবে আদর্শ আচরণবিধি। পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা নির্বাচন হচ্ছে তামিলনাডু, পুদুচেরি, অসম এবং কেরলে।