ফটাফট: 'হামলা নয়, দুর্ঘটনা', নন্দীগ্রামকাণ্ডে নির্বাচন কমিশনে রিপোর্ট দুই পর্যবেক্ষকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 09:16 AM (IST)

পরিকল্পিত হামলা নয়। নন্দীগ্রামে দুর্ঘটনাতেই আহত মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনে রিপোর্ট দুই পর্যবেক্ষকের। খবর পিটিআই (PTI) সূত্রে। তৃতীয়বার রিপোর্ট জমা নবান্নেরও। আজ বৈঠকে কমিশন।
আজ হুইলচেয়ারেই হাজরায় সভায় দেখা যেতে পারে মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee)। আজ গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মিছিল। মিছিল শেষে সভায় হুইলচেয়ারে থাকতে পারেন তৃণমূলনেত্রী।
হাজরার সভা সেরে আজ হেলিকপ্টারে দুর্গাপুর যাচ্ছেন মমতা। সোমবারই হুইলচেয়ারে পুরুলিয়ায় জোড়া জনসভা।
শুভেন্দুর (Suvendu Adhikari) নিশানায় অভিষেক। তাই নন্দীগ্রামে প্রার্থী মমতা। লকেটের (Locket Chatterjee) সঙ্গে কথোপকথনে বিস্ফোরক শিশির (Sisir Adhikari)।