JP Nadda in Cha Chakra: মানুষের উৎসাহ বলে দিচ্ছে মমতা যাচ্ছে, পদ্ম আসছে, চা-চক্রে কর্মীদের বার্তা জেপি নাড্ডার

আজ খড়গপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে কলাইকুণ্ডার কাছে হরিয়াতাড়া গ্রামে চা-চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই চা চক্রে আজ যোগ দেন জেপি নাড্ডাও (JP Nadda)। সেখান থেকে তিনি বলেন, "রাতে আমাকে প্রশাসন অনুমতি দেয় চা-চক্র করার জন্য। তারপর আজ সকালেই এত মানুষকে দেখে আমি অভিভূত।" চা চক্রের আগে দিলীপ ঘোষ তৃণমূলকে নিশানা করে বলেন, "খেলা তো দেখাব আমরা। যাদের স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমাদের দলে এসে গেছে, তারা আবার কী খেলা দেখাবে? ওদেরকে এবার গ্যালারিতে বসাব।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola