Mamata Banerjee at Malda : 'মালদার মানুষ কি কখনও আমায় গ্রহণ করবে না?' জনসভা থেকে আক্ষেপ মমতার

মালদায় জনসভা করলেন তৃণমূলে (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, "মালদায় আমি নতুন নয়। ছাত্র রাজনীতির শুরু থেকে গত ৩০ বছর ধরে আমি মালদায় আসি। আমার একটাই দুঃখ আছে। আমি মালদায় প্রতিবার আসি। আপনাদের মুখ দেখে আমার খুব আনন্দ লাগে। আপনাদের জমায়েত দেখে আনন্দ লাগে। রাস্তায় দু'ধারে মানুষ দেখে মনে হয় হয়তো মালদাবাসী আমায় গ্রহণ করেছেন। কিন্তু পরে ফিরে গিয়ে দেখি লোকসভাতেও শূন্য, বিধানসভাতেও প্রায় নেই বললেই চলে। আমরা কি কোনও দিন পাব না? মালদা কি আমরা পাব না?"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola