Mamata Banerjee Oath Ceremony: 'দল নির্বিশেষে শান্তিভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক মুখ্যমন্ত্রী', আবেদন প্রদীপ ভট্টাচার্যের

আজ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজভবনের থ্রোনহলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। অনুষ্ঠান শেষে তিনি বলেন, "স্বাভাবিকভাবেই যে দল জিতে এসেছে তাকে শুভেচ্ছা জানাই। খুব খারাপ অবস্থা। আমরা চাই এই পরিস্থিতির দ্রুত নিরসন হোক। আমরা চাই বাংলায় শান্তি ফিরে আসুক। মুখ্যমন্ত্রীকে এমনভাবে কাজ করতে হবে যে, দল নির্বিশেষে শান্তিভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola