Mamata Banerjee Rally: 'সোনার বাংলা ঠিকমতো উচ্চারণ করতে পারে না, তৈরি কী করবে?', কটাক্ষ মমতার

চন্দ্রকোণা থেকে বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে তিনি বলেন, "রেল, কোল, পোর্ট বিক্রি করে দিচ্ছে। সরকারি কর্মচারীদের টাকা কেটে নেওয়া হচ্ছে, তারা নাকি সপ্তম পে কমিশন করবে। তোমরা হিন্দু সেজে ঘুরে বেড়াচ্ছ। শ্যামাপ্রসাদের ছবি পোড়ানোর সময় কোথায় থাক? আমাকে হিন্দুধর্ম শেখাবেন না।" তিনি  আরও বলেন, "আমি কন্যাশ্রী করেছি, সবুজ সাথী করেছি, স্মার্টফোন কেনার জন্য টাকা দিচ্ছি। বিজেপি (BJP) কী করেছে? নোটবন্দি করেছে। আর আজ মিথ্যে বলছে।" মমতার কটাক্ষ, "সোনার বাংলাই উচ্চারণ করতে পারে না, এদিকে সোনার বাংলা তৈরি করবে!"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola