WB Election 2021: নির্বাচনে প্রার্থী হচ্ছেন 'মহাগুরু'? জল্পনা উস্কে কলকাতার ভোটার হলেন মিঠুন

বাংলার ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? জল্পনা উস্কে কলকাতার ভোটার হলেন মিঠুন। বোনের ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন? শুরু হয়েছে জল্পনা। এই বিষয়ে মিঠুনের বোন শর্মিষ্ঠা সরকার বলেন, "কাজের বাইরে যখনই দাদা কলকাতায় আসেন তখনই এই বাড়িতেই থাকেন। এটা দীর্ঘদিনের। উনি লড়বেন কি না তা আমার জানা নেই।"

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola