PM Modi Rally: '৪ দফাতেই BJP-র সেঞ্চুরি হয়ে গিয়েছে', বর্ধমানে দাবি মোদির

বর্ধমান (Bardhaman) শহরে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি (Narendra Modi)। সভামঞ্চ থেকে মোদি বলেন, ‘ভগবান মহাবীরের নাম ছিল বর্ধমান। তাঁর পদধূলি পড়েছিল এখানে। অনেক মহাপুরুষদের জন্ম এখানে হয়েছিল। মমতা (Mamata Banerjee) দিদির কি বর্ধমানের মিহিদানা পছন্দ নয়? তাঁর মধ্যে এতো তিক্ততা-হতাশা কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ আচরণ, রাগ, পাগলামি বেড়েই যাচ্ছে। বাংলায় ৪ পর্যায়ের নির্বাচনে মানুষ তৃণমূলকে (TMC) সাফ করে দিয়েছে। অর্ধেক নির্বাচনেই বিজেপির (BJP) আসনের সেঞ্চুরি হয়ে গেছে। মমতা বাংলার মানুষকে নিয়ে খেলা করা চেষ্টা করছিলেন, কিন্তু ওঁর অঙ্গেই খেলা হয়ে গেছে। তাই দিদি রেগে যাচ্ছেন। নন্দীগ্রামে (Nandigram) দিদিকে আউট করে দিয়েছে মানুষ।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola