Durgapur: BJP-র পরিবর্তন যাত্রা, কালী মন্দিরের জল নিয়ে এলাকা 'শুদ্ধ' করল TMC

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  22 Feb 2021 11:13 AM (IST)
ABP News

বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তৃণমূলের (Trinamool) এলাকা শুদ্ধকরণ কর্মসূচি। শনিবার দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভা দিয়ে যায় বিজেপির (BJP) পরিবর্তন যাত্রার কনভয়। রবিবার ওই এলাকায় কালী মন্দিরের জল নিয়ে এলাকা শুদ্ধকরণে নামল তৃণমূল। তাঁদের বক্তব্য, পরিবর্তন যাত্রার নামে তাঁদের এলাকা ও রাস্তা কলুষিত করেছে বিজেপি। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা শুদ্ধকরণে নামেন এলাকার তৃণমূল (TMC) নেত্রী তথা বোরো চেয়ারম্যান রিনা চৌধুরি (Rina Chowdhury)। প্রথমে আম্রপল্লব দিয়ে ও পরে ট্যাঙ্কারে করে রাস্তায় মন্দিরের জল ছেটানো হয়, ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় এলাকা। রিনা চৌধুরি বলেন,  "রথযাত্রার নাম করে বিজেপি তাঁদের এলাকায় অশুভ শক্তির বাতাবরণ তৈরি করেছে। তাই ঝাড়ু মেরে গঙ্গাজল দিয়ে অশুভ শক্তি দূর করা হল।" এই কর্মসূচিকে কটাক্ষ জেলা বিজেপির।

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • Durgapur: BJP-র পরিবর্তন যাত্রা, কালী মন্দিরের জল নিয়ে এলাকা 'শুদ্ধ' করল TMC

TRENDING VIDEOS

ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ19 Minutes ago

Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী24 Minutes ago

"নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর31 Minutes ago

"আক্রান্তদের ধরে এনে বীরত্ব দেখাচ্ছে পুলিশ", Kalighat কাণ্ড প্রসঙ্গে কুণাল ঘোষ41 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন