WB Election 2021: নন্দীগ্রামে ঠিক কী হয়েছিল? TMC-র পাল্টা দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ BJP

তৃণমূল কংগ্রেসের (TMC) পর এবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ বিজেপি। ভূপেন্দ্র যাদবের (Bhupender Yadav) নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল আজ বিকেলে যাচ্ছে নির্বাচন কমিশনের দফতরে। দলে রয়েছেন পীযূষ গোয়েল (Piyush Goel), সম্বিত পাত্র, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, আজই নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আহত হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। চক্রান্তের অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে। সেই অভিযোগের পাল্টা অভিযোগ করতেই নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola