WB Election 2021: কমিশনের সিদ্ধান্তই বহাল ডিভিশন বেঞ্চে, জয়পুরে একটি আসন কম রেখেই লড়তে হবে তৃণমূলকে

জয়পুরের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীর মনোনয়ন (Nomintion) বাতিলের মামলায় সিঙ্গেল বেঞ্চের মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়ে দিল, ভোটে অংশ নিতে পারবেন না জয়পুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমার। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরোধিতা করে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে আবেদন করা হয়েছিল ডিভিশন বেঞ্চে। তাঁদের দাবি, ওই প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারণেই তা বাতিল করা হয়েছিল কমিশনের তরফে। সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। অতএব, একটি আসন ছেড়ে এবার নির্বাচনে লড়তে হবে তৃণমূল কংগ্রেসকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola