West Bengal Election 2021: 'নীতির ক্ষেত্রে কোনও আপোস নয়', বিজেপিতে যোগ দিয়ে বললেন শিলিগুড়ির প্রাক্তন বাম নেতা

বিজেপিতে যোগ দিলেন শিলিগুড়ির প্রাক্তন বাম নেতা শঙ্কর ঘোষ। কৈলাস বিজয়বর্গীয়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে দলে যোগ দেন তিনি। এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর বামসঙ্গ ছাড়া প্রসঙ্গে শঙ্কর বলেন, ‘আমরা কি ভোটে জেতার জন্য সমস্ত নীতি বিসর্জন দেব? ISF গোষ্ঠী-ধর্ম নিয়ে রাজনীতি করে। আমি তার বিরুদ্ধে। আমরা নীতির ক্ষেত্রে কোনও আপোস চাই না। আমি যা করেছি বেশ করেছি।’ এই প্রসঙ্গে বাম নেতৃত্বের দাবি, শঙ্কর ঘোষকে দল থেকে বের করে দেওয়া হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola