West Bengal Elections 2021: ৭ মার্চ ব্রিগেডে মোদি, মঙ্গলবার আসছেন শাহ

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, মঙ্গলবার রাজ্যে আসছেন অমিত শাহ। উত্তর ও দক্ষিণ কলকাতায় রোড শোয়ের পাশাপাশি জনসভাও করতে পারেন তিনি। তার আগে শুক্রবার রাজ্যে এসে তৃণমূলকে আক্রমণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বাংলায় প্রচারের ঝড় তুলতে চলেছে বিজেপি। পরপর হেভিওয়েটদের কর্মসূচির মাধ্যমে পূর্ণ শক্তিতে ঝাঁপাতে চলেছে তারা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola