West Bengal Assembly Election 2021: এবার Madan Mitra-র মুখে ভোটের গান

দলত্যাগীদের কটাক্ষ করে এবার মিউজিক ভিডিও করলেন তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেন, "কোটি কোটি টাকার কুমড়ো কিনছে বিজেপি (BJP)। এদিকে কৃষকদের হাতে চাল না দিয়ে চালকুমড়োও দিচ্ছে না। কোটি কোটি কৃষক না খেতে পেয়ে মরছে। আর অন্ধকার রুমে বিল পাশ করিয়ে নিচ্ছে একতরফা।" পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "ওঁর সময় আছে গান গাওয়ার। কাজ তো কিছুই নেই। সেই জন্য এই বিষয় চর্চার কিছু নেই। আমরাও এরকন গান বের করেছি ২০-২৫টি। রাস্তায় বেরোলে শোনা যাবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola