West Bengal Assembly Election 2021: হেলিকপ্টারে চড়ে নন্দীগ্রামে সভা করতে গেলেন Mamata Banerjee

বঙ্গ রাজনীতিতে সম্ভবত এই প্রথম রাজ্য বিধানসভা ভোটের কোনও প্রার্থী প্রচারে এলেন হেলিকপ্টার করে। নন্দীগ্রামে সেই প্রার্থীর নাম মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ হেলিকপ্টারে করেই নন্দীগ্রামে সভা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিরোধী নেত্রী থাকাকালীন নন্দীগ্রামে প্রায়ই আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংগ্রামের ইতিহাস শুরু হয়েছিল এই নন্দীগ্রাম থেকেই। তখন তাঁর সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola