West Bengal Assembly Election 2021: আব্বাস সিদ্দিকিকে নিয়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বাড়বে, দাবি Saugata Roy-এর

বাম-কংগ্রেস-আইএসএফ (Left, Congress, ISF) জোট নিয়ে জটিলতা অব্যাহত। মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠকেও হল না সমাধান। উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি আসন নিয়ে এখনও জটিলতা। মালদা ও মুর্শিদাবাদের আসন দাবি করেছে আইএসএফ। অন্যদিকে উত্তর দিনাজপুর ও কোচবিহারে আসন দাবি করেছে বামেরা। আসন ছাড়তে নারাজ কংগ্রেস। দক্ষিণবঙ্গের আসন নিয়ে রফা প্রায় হয়ে গেছে বলে জানা গেছে। এই নিয়ে তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) দাবি, আব্বাস সিদ্দিকিকে নিয়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বাড়বে। দ্বন্দ্ব বাড়বে বামেদেরও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola