West Bengal Assembly Election 2021: দেগঙ্গায় তৃণমূলের দেওয়াল লিখনে ‘খেলা হবে’ স্লোগান

মুখে নয়, এবার দেওয়ালেও খেলা হবে স্লোগান। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই দেগঙ্গা ব্লকে এই স্লোগানকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল। আমুলিয়া, চৌরাশি, বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেওয়ালে খেলা হবে লিখে পাশে দলীয় প্রতীক এঁকে ভোট চাইছে তৃণমূল। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, তৃণমূল যেভাবে খেলবে, সেভাবেই জবাব দেওয়া হবে। অন্যদিকে, শাসকদলের দাবি, এবারের ভোটে খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের সাফল্য নিয়ে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola