West Bengal Election 2021: ভবানীপুরের ধাবায় বাবুলকে ঘিরে তৃণমূলের স্লোগান, পরিস্থিতি ধুন্ধুমার

ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) টালিগঞ্জের বিজেপি (BJP) প্রার্থী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল (TMC) কর্মীদের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, হরিশ মুখার্জি রোডের একটি ধাবায় গিয়েছিলেন বাবুল। অভিযোগ, সেই সময় তাঁকে ঘিরে ধরে বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক। বাবুল তাঁদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরপর বাবুলের নিরাপত্তারক্ষীরা তাঁকে ওই জায়গা থেকে বের করে নিয়ে যান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola