West Bengal Election 2021: 'শোভনের মুখ ভুলে গিয়েছে এলাকাবাসী', প্রচারে বললেন রত্না

নির্বাচনের আর মাত্র কয়েকদিনই বাকি। রাজনৈতিক দল নির্বিশেষে এবার প্রচারে নেমেছেন প্রার্থীরা। আজ সকাল থেকেই নিজের কেন্দ্রে প্রচারে বেড়িয়েছেন বেহালা পূর্বের তৃণমূল (TMC) প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। হুড খোলা গাড়িতে প্রচার সারেন তিনি। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। প্রচার করার সময় তিনি বলেন, "মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের ওপর ভরসা রেখে মানুষ আমাকে আশীর্বাদ করছেন।" শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) প্রসঙ্গে তিনি বলেন, “তিনি বিধায়ক ছিলেন কিন্তু ৩ বছর এলাকায় আসেননি। মানুষ ওঁর মুখ ভুলে গিয়েছে।”

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola