West Bengal Election 2021: 'ভবানীপুর গুরুত্বপূর্ণ আসন, অনেক বেশি চ্যালেঞ্জের', প্রার্থী হয়ে মন্তব্য রুদ্রনীলের

আজ বিজেপির প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভবানীপুর থেকে বিজেপির হয়ে লড়বেন তিনি। তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। এদিন প্রার্থীতালকা প্রকাশের পর রুদ্রনীল জানান, ‘২০২১-এর নির্বাচন কখনই সহজ নয়। আমরা দুর্নীতিকে ভোট দেব, নাকি রাজ্যের জন্য নতুন কিছু ভাবব, সেটা ভাবার সময়, সেই লড়াই। দল মনে করেছে বলে আমাকে ভবানীপুরে প্রার্থী করেছে। আমি দলের অভিজ্ঞদের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কাজ করব।’ শিবপুরে দীর্ঘদিন কাজ করে ভবানীপুরে প্রার্থী হয়েছেন। এই প্রসঙ্গে বলেন, ‘নিজের জায়গায় থাকলে ব্যক্তিগতভাবে ভালো হত। কিন্তু রাজনৈতিকভাবে ভবানীপুর অনেক বেশি গুরুত্বপূর্ণ আসন। এটা অনেক বেশি চ্যালেঞ্জের।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola