West Bengal Election 2021: খড়দায় বিজেপির এজেন্টকে 'মারধর', কাঠগড়ায় তৃণমূল

খড়দা (Khardaha) বিধানসভা এলাকায় ভোট শুরুর আগে রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ১৪৩, ১৪৪ ও ১৪৫ নং বুথে তাদের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির (BJP)। তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের (TMC) বিরুদ্ধে তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী (Central Force) থাকা সত্ত্বেও তাদের কোনও সাহায্য করা হয়নি। এরপর পুলিশের সহযোগিতায় বিজেপির এজেন্ট বুথে ঢুকতে পারেন। তৃণমূলের তরফে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola