West Bengal Election 2021: মাথাভাঙায় তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার ৭টি তাজা বোমা

শীতলকুচিকাণ্ডের রেশ কাটার আগেই ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটল। এবার জোড়পাটকি গ্রামে তৃণমূল (TMC) নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা। গতকাল রাতে ঘটনাটি ঘটে। মাথাভাঙা (Mathabhanga) এক নম্বর ব্লকের জোড়পাটকি গ্রামে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পড়ে পুলিশ এসে ৭টি  তাজা বোমা উদ্ধার করে। তৃণমূল নেতার দাবি, নতুন করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে দুষ্কৃতীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola