West Bengal Election 2021: প্রথম ছ'দফায় ১৬০ আসন হয়ে গিয়েছে, দাবি দিলীপের

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ৬ দফা শেষ। বাকি এখনও ২ দফা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, ইতিমধ্যেই ১৬০টি আসন পেয়ে গিয়েছে বিজেপি (BJP)। মোট আসন ২০০ পেরিয়ে যাবে। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, "১৬০ হয়ে গিয়েছে, বাকি দুই দফায় ২০০ হয়ে যাবে। খেলা শেষ। বাংলার মহিলারা অত্যাচারিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসনে বসিয়েছিলেন, তাঁরাই এবার তাঁর বিসর্জন দেবেন, তার ব্যবস্থা হয়ে যাচ্ছে। মহিলারাই এবার নির্ণায়ক ভূমিকা নেবেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola