West Bengal Election 2021: বাংলার প্রতিটি আসনে প্রার্থী দেবে লোক জনশক্তি পার্টি

ভোটমুখী বাংলায় এবার লড়াইয়ে নামল চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। এরাজ্যের ২৯৪টি বিধানসভা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে দল। ভোট প্রচারে বাংলায় আসবেন প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। বিহার ভোটের মুখে NDA থেকে বেরিয়ে যায় এলজেপি। বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও, নীতীশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন চিরাগ! মাত্র একটি আসনে জেতে তাঁর দল। তবে, ভোট কেটে নীতীশ কুমারের দলকে ধাক্কা দেয় তারা। এবার এরাজ্যেও এলজেপি ভোট কাটলে রাজ্য রাজনীতির সমীকরণে কি তার ছাপ পড়তে পারে?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola