West Bengal Election 2021: শিবমন্দিরে পুজো দিয়ে সময়ের ১০ মিনিট আগেই মনোনয়ন পেশ মমতার

নন্দীগ্রামে (nandigram) এবার হাইভোল্টেজ লড়াই বিজেপি-টিএমসির (BJP, TMC)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে মনোনয়ন (Nomination) জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বাড়ি থেকে বেরিয়ে এদিন দুপুরে শিব মন্দিরে পুজো দেন তিনি। এরপর হলদিয়ায় রোড শো (Roadshow) করে মনোনয়ন জমা দিতে যান মমতা। কাল কলকাতায় (Kolkata) ফিরে নির্বাচনী ইস্তেহার পেশ করবেন তিনি। আজ নন্দীগ্রামেই থাকবেন। সেখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola