West Bengal Election 2021: মমতার বিরুদ্ধে মনোনয়নে ‘তথ্যগোপন’-র অভিযোগ শুভেন্দুর!

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  16 Mar 2021 08:20 AM (IST)
ABP News

তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) নির্বাচনী হলফনামায় ৬টি মামলার কথা উল্লেখ করা হয়নি। তথ্য চাপা চেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত কমিশনের, অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট (Suvendu Adhikari electoral agent )। ভয় পেয়েছে বিজেপি (BJP), মনোনয়ন তরজায় পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। বিধানসভা নির্বাচন ২৯৪টি আসনে। এপিসেন্টার নন্দীগ্রাম (Nandigram)। সেখানকার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মনোনয়ন পত্রে জানান, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা (Criminal Case) নেই। কিন্তু শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্টের দাবি, মমতার বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা রয়েছে। তবে বেলা গড়াতেই বিতর্ক অন্য দিকে মোড় নেয়! শুভেন্দু শিবিরের অভিযোগপত্রের, ৬ নম্বরে সিবিআইয়ের একটি মামলার কথা উল্লেখ করা হয়। কিন্তু, সিবিআই সূত্রের দাবি, যে মামলার কথা বলা হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন। ২০০৮ সালে আসানসোলে এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে বেনামী সম্পত্তি সংক্রান্ত মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী-র নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তাঁর নাম তোলা হয় চার্জশিটে। 

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • West Bengal Election 2021: মমতার বিরুদ্ধে মনোনয়নে ‘তথ্যগোপন’-র অভিযোগ শুভেন্দুর!

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন