West Bengal Election 2021: গত পাঁচ বছরে মমতা কতবার নন্দীগ্রামে গিয়েছেন? প্রশ্ন তুললেন রাজু

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  10 Mar 2021 02:07 PM (IST)
ABP News

বহিরাগত তত্ত্বে সরব প্রায় সমস্ত রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘বহিরাগত’ এবং নিজেকে ‘ভূমিপুত্র’ বলেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার স্বীকার করে নিয়েছেন। তিনি নন্দীগ্রামের মেয়ে সাজার চেষ্টা করছেন। কিন্তু গত পাঁচ বছরে তিনি কতবার নন্দীগ্রামে গিয়েছেন? নন্দীগ্রামে ধর্মের খেলা শুরু করেছেন। ১০ বছরেও নন্দীগ্রাম কাণ্ডের তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি।’ অন্যদিকে অধ্যাপক দেবনারায়ণ সরকার বলেন, ‘মুখ্যমন্ত্রী সাহস করে এক জায়গায় দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর মতো দুই জায়গায় দাঁড়াননি। বাইরে থেকে এলেই বহিরাগত হয় না, বিজেপি বাংলাকে অপমান করছে, মহাপুরুষদের অপমান করছে, তাই তারা বহিরাগত’। সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য বলেন, ‘নিজের এলাকা ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলা যায় না। তিনি রাজ্যের যেখানে খুশি দাঁড়াতে পারেন’। অপরদিকে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ‘পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহিরাগত শব্দটি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ই এই শব্দটি প্রথম ব্যবহার করেন। এখন সেটাই তাঁর দিকে ঘুরে আসছে।’

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • West Bengal Election 2021: গত পাঁচ বছরে মমতা কতবার নন্দীগ্রামে গিয়েছেন? প্রশ্ন তুললেন রাজু

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন