West Bengal Election 2021: বিধাননগরে সুজিত বসু, আড়িয়াদহতে মদন মিত্রকে বুথে ঢুকতে 'বাধা'

বিধাননগরে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সুজিত বসুকে (Sujit Bose) বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। সেখান থেকেই অবজার্ভারকে ফোন করলেন সুজিত বসু। সুজিত বসু বলেন, "আমি বুথ পরিদর্শনে বেরিয়েছি। আমার সঙ্গে কেউ নেই, একাই ছিলাম। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমি গিয়েছি। কালিন্দীর একটি বুথে এই সমস্যাটা দেখলাম। আমি অবজার্ভারকে ফোনে জানিয়েছি।" অন্যদিকে আড়িয়াদহতে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে (Madan Mitra) বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। তিনি ঘটনার কথা কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola