West Bengal Election 2021: মনোনয়ন পেশের আগে নন্দীগ্রামে পুজো দিচ্ছেন Suvendu

আজ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে আজ নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে আসেন তিনি। পুজো দেন সেখানে, কথা বলেন পুরোহিতদের সঙ্গে। এরপর এখান থেকে যাবেন জানকীনাথ মন্দিরে। পুজো দিয়ে তাঁর গন্তব্য হলদিয়া। সেখানে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন তিনি। তার আগে তিনি একটি মিছিল করবেন। সঙ্গে থাকবেন তিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বাবুল সুপ্রিয় ও ধর্মেন্দ্র প্রধান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola