West Bengal Election 2021: করিমপুরে ভোট দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

নদিয়ার (Nadia) করিমপুরে (Karimpur) ভোট দিলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। সকাল সকাল করিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। তিনি বলেন, ‘সব জায়গায় এখনও পর্যন্ত ভালভাবেই ভোট হচ্ছে। আশা করি শান্তিপূর্ণ ভোট হবে। দুই এক জায়গায় ইভিএম সমস্যা দেখা গেছে। হিংসার কোনও খবর নেই’। অন্যদিকে গাইঘাটায় (Gaighata) ভোট দিলেন বিজেপি (BJP) প্রার্থী সুব্রত ঠাকুর (Subrata Thakur)। সপরিবারে কোভিড বিধি মেনে ভোট দিলেন তিনি। তবে তৃণমূলের বিরুদ্ধে তিনি গোবরডাঙ্গায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola