West Bengal Elections 2021: 'মোদির ভালো কাজ মমতা দিদি নিজের নামে চালান', বাঁকুড়ায় অভিযোগ নাড্ডার
কোতলপুরে (Kotalpur) বিজেপির (BJP) সভায় জে পি নাড্ডা (J P Nadda)। তিনি বললেন, ‘খেলা শেষ হবে। বাংলায় বিজেপির সরকার আসবে। ৪ কোটি ৬৭ লাখ আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) সুবিধা পাবে। মোদি (Narendra Modi) বছরে ৬ হাজার টাকা করে কৃষকদের কিষাণনিধি (Kishan Samman Nidhi) দিয়েছেন। দিদি বাংলার কৃষকদের নিয়ে চিন্তা করেন না। এখানে কিষান সম্মান নিধি চালু করতে দেননি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে বলেন, ‘মমতাজি, আপনার খেলা শেষ হবে। বিজেপি সরকার এসে ৭৬ লাখ কৃষককে কিষাননিধির আগের বকেয়া ১৪ হাজারও দেওয়া হবে।’ তিনি বলেন, মোদিজি বাংলাকে ভালোবাসে। অনেক কাজে আর্থিক সাহায্য দিয়েছেন তিনি। কিন্তু তাঁর অভিযোগ, কিছু ভালো কাজ করা হলে মমতা দিদি তা নিজের নামে চালান। স্বচ্ছ ভারত (Swachh Bharat) প্রকল্পের মোদিজির টাকা এখানে নির্মল বাংলা (Nirmal Bangla) নামে চালানো হয়। মমতাজি, এই চিটিং চলবে না। অরিজিনাল হতে হবে। বিজেপিই অরিজিনাল। মমতজি মা-মাটি-মানুষের নাম নিয়ে এসেছেন। কিন্তু কিন্তু টিএমসির গুণ্ডারা ৮০ বছর বয়সী মায়ের সঙ্গে যা করছে তা বাংলা ভুলবে না। মহিলাদের পাচার, ধর্ষণের মতো ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে। বিজেপি সরকার এসে মহিলাদের সুরক্ষা আর সম্মান দেবে।’