West Bengal Elections 2021: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাশ্রী পুরস্কার প্রাপ্য', রথযাত্রা নিয়ে BJP-কে কটাক্ষের পাল্টা জয়প্রকাশ

বুধবার রায়গঞ্জ থেকে BJP-কে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। BJP-র রথযাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, "বিজেপি নেতারা রথযাত্রা করছে। তারা কি জগন্নাথ দেবের থেকেও বড়? দেবতারা চলে গিয়ে বিজেপি নেতারা এসেছে। রাবণও রথে চেপে এসে সীতাকে হরণ করেছিল। বাবুরা রথ বিক্রি করেছেন। সেই রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে ফুর্তি করছেন। জগন্নাথ দেবের রথযাত্রাকে এরা কালিমালিপ্ত করেছে। ধর্মের নামে অধর্ম করছে বিজেপি।" মুখ্যমন্ত্রীর বক্তৃতার পরই মুখ খোলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Mazumder)। তিনি বলেন, "মমতা মিথ্যা কথা বলছেন। তাঁর রাগ হয়েছে বিজেপির রথযাত্রা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, তার জন্য তাঁর মিথ্যাশ্রী পুরস্কার প্রাপ্য'।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola