West Bengal Elections 2021: গত কয়েক দশকের স্মৃতি ফিরিয়ে আজ ফের ব্রিগেডে বামেরা, সঙ্গে জোটসঙ্গী Congress

কখনও সিপিএম (CPIM), কখনও বামফ্রন্ট (Left Front)। গত কয়েক দশকে বামপন্থীদের একাধিক জনসভার সাক্ষী থেকেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে পার্ক সার্কাস ময়দানে যৌথ সভা করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস (Congress)। এই প্রেক্ষাপটে রবিবার প্রথম বাম-কংগ্রেসের যৌথ সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড (Brigade Parade Ground)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন বাম-কংগ্রেসের নেতারা। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola