West Bengal Elections 2021: ভোটের আবহে কী ভাবছেন অভিনেত্রী, নৃত্যশিল্পী অলকানন্দা রায়

নির্বাচনের (Elections) আগে রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছেন বিশিষ্টজনেরা। অভিনেত্রী অলকানন্দা রায় (Alaknanda Roy) বলেন, ‘এত মানুষের প্রাণ চলে যাচ্ছে, তাতে কার লাভ হচ্ছে। কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। এটা খুব বেদনাদায়ক। আমি স্বাধীনতায় বিশ্বাস করি। মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, নিজের সিদ্ধান্ত নিতে পারে, সেখানে যেন কোনও বাধা না থাকে। মানুষকে বাধা দিতে গিয়ে প্রাণনাশ হচ্ছে। আমাদের দেশ এই রকম না। আমাদের দেশ শান্তির দেশ। আমরা শান্তির দেশই চাই।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola