Yogi Adityanath's Bengal Visit : রাজ্যে অরাজকতা ছড়ানো মানুষদের সঙ্গে TMC-র আঁতাত, মালদায় দাবি আদিত্যনাথের

আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মালদার গাজোলে বিজেপির (BJP) উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার (Parivartan yatra) সমাপ্তি সভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সভামঞ্চে তিনি প্রশ্ন করেন, টিএমসি (TMC) সরকারের ‘রামভক্ত’দের নিয়ে কি সমস্যা রয়েছে? রাজ্যে অরাজকতা ছড়ানো লোকজনের সঙ্গে টিএমসির আঁতাত আছে বলে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী (PM) পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে পীড়িত হিন্দু, শিখ, বৌদ্ধ-সহ বিভিন্ন ধর্মের মানুষদের সুরক্ষিত ঠিকানা দেওয়া জন্য আইন প্রণয়ন করলে বাংলায় হিংসার ঘটনা ঘটে। পীড়িতদের আশ্রয় দিতে গেলে বাংলার সরকার বিরোধিতা করে। টিএমসি সরকারের বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগে তোপ দাগলেন যোগী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola