WB Election 2021 News: বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র উত্তরপাড়া

উত্তরপাড়ায় শিবতলা ঘাট এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির অভিযোগ, সকালে পরিবর্তন যাত্রা বানচাল করতে ওই রাস্তায় অবরোধ শুরু করেন তৃণমূল কর্মীরা। পরিবর্তন রথ সেখানে পৌঁছনোর পর, বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। যদিও তৃণমূলের দাবি, পরিবর্তন রথ যাওয়ার সময় বিজেপি কর্মীরা কটূক্তি করে। সামনে পার্টি অফিস থেকে বেরিয়ে এর প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা। পথ অবরোধ করা হয়। তার জেরেই দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola