পুজো শেষ, কিন্তু এখনও অঞ্জলি, নতুন জামা, আর দুর্গাপুজোর আমেজে মেতে গুনগুন, সৌজন্যরা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2021 10:11 PM (IST)

দুর্গাপুজো শেষ। মা লক্ষ্মীও কোজাগরী পূর্ণিমা কাটিয়ে পাড়ি দিয়েছেন কৈলাসে। কিন্তু এখনও মহা সমারোহে অষ্টমী, নবমী পালন করছেন, নতুন শাড়ি পড়ছেন, অঞ্জলি দিচ্ছেন খড়কুটোর অভিনেতা-অভিনেত্রীরা! ধারাবাহিকের গল্প অনুযায়ী এখনও জোরকদমে পুজো চলছে ফ্লোরে। সেখানেই রোজ নতুন পোশাক পরে, সেজেগুজে শ্যুটিং করছেন গুণগুণ, সৌজন্যরা। পালন হচ্ছে পুজোর সমস্ত আচার আচরণ, হচ্ছে অঞ্জলি। এমনকি আয়োজন থাকছে পুজোর খাওয়া দাওয়ারও। বাস্তবে পুজো শেষ হলেও 'খড়কুটো'-র ফ্লোরে এখনও দুর্গাপুজোর আমেজ।