Ananda Sakal IV: দক্ষিণ কলকাতায় শুভেন্দুর মিছিল, গুরুতর অসুস্থ প্রাক্তন ক্রিকেটার ভগবত চন্দ্রশেখর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  18 Jan 2021 12:57 PM (IST)
ABP News
আজ নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রাজনৈতিক অবস্থান বদলের পরে এই প্রথম নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ১টায় করবেন জনসভা। আবার অন্যদিকে আজ দক্ষিণ কলকাতায় মিছিলের পর সভা করবেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে পশ্চিম বর্ধমানের কাঁকসায় রবিবার সন্ধেয় বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। চন্দন সরকার নামে এলাকার এক বাসিন্দা রাম মন্দির তৈরির জন্য চাঁদা তুলছেন। তাঁর বাড়ির সামনেই দুটি বোমা পরে। যদিও বোমাবাজিতে কেউ আহত হননি। সুভাষ পল্লি এলাকায় বোমাবাজির পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিকে গুরুতর অসুস্থ প্রাক্তন ক্রিকেটার ভগবত চন্দ্রশেখর। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ইনটেনসিভ কেয়ারে ভর্তি থাকলেও, জানা যাচ্ছে প্রাক্তন ক্রিকেটারের অবস্থা স্থিতিশীল। ৫৮ টেস্ট খেলে ২৪২টি উইকেট নিয়েছেন প্রাক্তন এই লেগস্পিনার। ছয় ও সাতের দশকে ভারতের স্পিন ব্রিগেডের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি।
  • হোম
  • ভিডিও
  • খবর
  • Ananda Sakal IV: দক্ষিণ কলকাতায় শুভেন্দুর মিছিল, গুরুতর অসুস্থ প্রাক্তন ক্রিকেটার ভগবত চন্দ্রশেখর

TRENDING VIDEOS

Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?1 Hour ago

সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য2 Hour ago

অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য2 Hour ago

ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন