SSC News: চাকরি চেয়ে অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা । মোতায়েন রয়েছে পুলিশও
ABP Ananda LIVE: অবস্থান চালিয়ে যাচ্ছেন SSC-র চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা । আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সামনে মোতায়েন রয়েছে পুলিশও । বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিচার্জ করে পুলিশ । কারও হাত-পা ভেঙেছে, কেউ চোখে গুরুতর আঘাত পান । পুলিশ অবশ্য দাবি করেছে, তারা ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে । পুলিশের সামনেই তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীরা হামলা চালায় আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীদের ওপর ব্যবস্থা না নিয়ে উল্টে মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে পুলিশ
আরও খবর...
ভারতে প্রবেশ করেছে বর্ষা। আন্দামান নিকোবর হয়ে কেরলের উপর দিয়ে ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়ে বর্ষার প্রভাব। এখন যেভাবে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, তাতে এই সপ্তাহে বুধবার (১৪ মে) ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সংবাদমাধ্যমে বহু চর্চিত শক্তি-সাইক্লোনের আগাম বার্তাকে মান্যতা দিচ্ছে না আবহাওয়া দফতর। মৌসম ভবনের আবহবিদদের মনে, এখনই কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল এই সাইক্লোনের নাম হবে ‘শক্তি’। তবে আইএমডি-র আবহাওয়ার বুলেটিনে সাইক্লোন‘শক্তির’ উল্লেখ নেই। মৌসম ভবনের মতে, মে-মাসে সাইক্লোনের ইতিহাস থাকলেও, এখনই কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই।