মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গ্রাম্য বিবাদের জেরে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই মিম নেতা সহ ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Feb 2020 03:13 PM (IST)

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গ্রাম্য বিবাদের জেরে মারধরের অভিযোগ। গ্রেফতার দুই মিম নেতা সহ ৩। অভিযোগ, গতকাল রাতে বাড়ালা গ্রামে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে মারধরের ঘটনায় জড়িয়ে পড়েন আসাদুল শেখ, হান্নান শেখ ও হুমায়ুন শেখ।রাতেই তিনজনকে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে আসাদুল শেখ ও হান্নান শেখ মিম-এর জেলা স্তরের নেতা বলে পরিচিত। ধৃত দুই মিম নেতার দাবি, তাঁরা নির্দোষ, শুধুমাত্র মিম-এর সঙ্গে যুক্ত বলে তাঁদের গ্রেফতার করা হয়েছে।