ফের জাঁকিয়ে শীত, সরস্বতী পুজোয় হতে পারে বৃষ্টিও

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  27 Jan 2020 09:39 AM (IST)
ABP News

উত্তুরে হাওয়ার বাধা কাটতেই নামতে শুরু করেছে পারদ। ফের রাজ্যে জাঁকিয়ে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা। তবে শীতের এই দাপট সাময়িক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ থেকে উত্তর-পশ্চিম ভারতে ফের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এবছর বুধ ও বৃহস্পতিবার সরস্বতী পুজো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সরস্বতী পুজোর দু’দিনও বৃষ্টির সম্ভাবনা।

  • হোম
  • ভিডিও
  • বাংলা
  • ফের জাঁকিয়ে শীত, সরস্বতী পুজোয় হতে পারে বৃষ্টিও

TRENDING VIDEOS

কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর47 Minutes ago

বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক59 Minutes ago

"লাল ঝান্ডা দেখিয়ে ফেরানো হয়েছিল...", বামেদের নিশানা মোদির1 Hour ago

"থ্রেট কালচারকে শিল্পের মর্যাদা দিয়েছেন...", কাদের নিশানা স্বাস্থ্যমন্ত্রীর?1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন