আতঙ্কের অবসান, আলিপুরদুয়ারে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  20 Jan 2020 04:31 PM (IST)
ABP News
আলিপুরদুয়ারের মাদারিহাটের চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন গ্যাড়গেন্দা চা বাগানে চিতাবাঘটি হানা দিচ্ছিল। এনিয়ে আতঙ্ক ছড়ায়। আশপাশের আরও কয়েকটি বাগান মিলিয়ে মোট ৬টি খাঁচা পাতে বন দফতর। গতকাল রাতে গ্যাড়গেন্দা চা বাগানের ২৩ নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। চিতাবাঘটিকে উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান জলদাপাড়া বন বিভাগের লঙ্কাপাড়া রেঞ্জের কর্মীরা। সেখানে চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে বন দফতর সূত্রে খবর।
  • হোম
  • ভিডিও
  • বাংলা
  • আতঙ্কের অবসান, আলিপুরদুয়ারে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

TRENDING VIDEOS

ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক1 Hour ago

"যাদের হাতে কর্মী খুন, তাদের সঙ্গে জোট নয়...", CPIM-কে নিশানা ফিরহাদের2 Hour ago

ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান2 Hour ago

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন