উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে, অনুপ্রবেশকারীদের দেশছাড়া করবে বিজেপি, দাবি দিলীপের, ভুল বোঝাচ্ছে গেরুয়া শিবির, পাল্টা মমতা
উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি। তৃণমূলনেত্রীর দাবি, তাঁদের সরকারই উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে। ভারতেরই নাগরিক মতুয়ারা, তাঁদের কে দেবে নাগরিকত্ব? প্রশ্ন মমতার।
সিপিএম, কংগ্রেস, তৃণমূল ক্ষমতায় থেকেছে, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়নি। অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবে সবাই ব্যবহার করেছে। বিজেপি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে, অনুপ্রবেশকারীদের দেশছাড়া করবে। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।