অশোকনগর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ, ঘটনায় ধৃত ১০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2020 07:59 AM (IST)

উত্তর ২৪ পরগনার অশোকনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ইট, বাঁশ দিয়ে পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুর। আহত এক এএসআই-সহ চার পুলিশকর্মী। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ১০। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।