Bengal Post Poll Violence: তৃণমূল-বিজেপির দফায় দফায় সংঘর্ষ! ভোট-পরবর্তী হিংসার জেরে উত্তপ্ত মালদা

ভোটের পর ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল মালদার (Malda) নেতাজি কলোনি এলাকা। মঙ্গলবার থেকে দফায় দফায় তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) সংঘর্ষ বাঁধে। তৃণমূল কর্মীর বাড়ি, দোকান ভাঙচুর করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির পাল্টা অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূলই। মঙ্গলবারের সংঘর্ষে আহত হন দুপক্ষের ৫ জন। ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola