বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ডাউন লাইনে ফাটল, স্থানীয় বাসিন্দার তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা লোকালের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  05 Jan 2020 10:17 AM (IST)
ABP News
বর্ধমান-হাওড়া কর্ড শাখায় পাল্লা রোড স্টেশনের কাছে ডাউন লাইনে ফাটল। স্থানীয় বাসিন্দার তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা লোকালের। সকাল ৭টা ৫৬ মিনিটে ঘটনাটি ঘটে। পাল্লা রোড স্টেশনের কাছে বর্ধমান-হাওড়া কর্ড লাইনে ফাটল দেখতে পান স্থানীয় এক যুবক। কিছুটা দূরেই ছিলেন লাইন ম্যান। ওই যুবক বিষয়টি তাঁকে জানালে, ওই রেল কর্মী সেইসময় ওই লাইন দিয়ে যাওয়া বর্ধমান-হাওড়া কর্ড লাইন লোকালটিকে থামান। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়ররা। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ।
  • হোম
  • ভিডিও
  • বাংলা
  • বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ডাউন লাইনে ফাটল, স্থানীয় বাসিন্দার তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা লোকালের

TRENDING VIDEOS

আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের2 Hour ago

কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি2 Hour ago

৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী2 Hour ago

শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন