Reporter Stories: আজ শহরে জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সিদিকুল্লা চৌধুরীর জনসভা

জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে সিদিকুল্লা চৌধুরীর জনসভা। জমিয়তে-উলেমায়ে-হিন্দ-এর সভা শুরু দুপুর ১টায়। বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন সমর্থকরা। জমায়েতের কারণে সকাল থেকে রানি রাসমণি রোড, ডোরিনা ক্রসিং, নিউ রোড, রেড রোড সহ বিভিন্ন রাস্তায় গাড়ির লম্বা লাইন। জমিয়তে-উলেমায়ে-হিন্দ-এর এক হাজার স্বেচ্ছাসেবক ইউনিফর্ম পরে পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola