Reporter Stories: সারদাকাণ্ডে আইপিএস অফিসার অর্ণব ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, উধাও হওয়া লাল ডায়েরি ও হার্ড ডিস্ক নিয়ে প্রশ্ন

সারদাকাণ্ডে আইপিএস অফিসার অর্ণব ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আজ সকালে তাঁকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা অফিসাররা। সিবিআই সূত্রে খবর, সারদাকাণ্ডে উধাও হওয়া লাল ডায়েরি ও হার্ড ডিস্কের বিষয়ে অর্ণবের কাছে জানতে চাওয়া হয় । সেই সময় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান ছিলেন তিনি। সিবিআই সূত্রে খবর, অর্ণবের নির্দেশে কাজ করতেন নিচুতলার অফিসাররা। অর্ণবকে কারা নির্দেশ দিতেন, তা জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন পুলিশ অফিসার ও সারদার কর্মীদের জিজ্ঞাসাবাদ আরও কিছু নতুন তথ্য এসেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola